আনোয়ার হোসেন অপু,
বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা
আমরা যদি একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি, একটি ভালো রাষ্ট্র উপহার দিতে পারি, তাহলে আমাদের সন্তানরাই ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে—এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাকয়াদদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত লালপুর–বাগাতিপাড়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।

ফাগয়াদদিয়াড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ব্যারিস্টার ফারজানা পুতুল বলেন, “আমরা যদি আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর পরিবেশ, ন্যায্য সমাধান এবং একটি উন্নত রাষ্ট্র দিতে পারি, তাহলে তারাই হবে আগামীর বাংলাদেশ।”
নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “নারীদের পিছিয়ে রাখার জন্য একটি দল ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করার পাঁয়তারা করছে। যেখানে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেখানে নারীদেরকে আটকে রেখে কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “একদিকে আমরা নারী স্বাধীনতা ও নারীর স্বাবলম্বিতার কথা বলছি, অন্যদিকে একটি দল বলছে কর্মজীবী ও বাইরে কাজ করা নারীরা ভালো নয়—এমন চিন্তাধারা কখনোই দেশের অগ্রগতিকে এগিয়ে নিতে পারে না।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউক, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধানের শীষ প্রতীকের সমর্থক ভোটাররা জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বিএনপিকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
আনোয়ার হোসেন অপু
বাগাতিপাড়া, নাটোর
মোবাইল : ০১৭১৩-৮৬০৭২৬
তারিখ : ০৫/০২/২০২৬
