ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দাড়িপাল্লায় ভোট দিন: আবুল কালাম আজাদ

 

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা,
৫৮ নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান মাওলানা আবুল কালাম আজাদ।

বাগাতিপাড়া উপজেলার ফাকুয়াদদিয়াড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন । সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তারা উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশার কথা তুলে ধরছেন বলেও উল্লেখ করেন এই প্রার্থী।

শনিবার ( ৩১ জানুয়ারি ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার ফাকুয়াদদিয়াড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়িগিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আবুল কালাম আজাদ।
এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেনল, শোনেন তাদের সমস্যা, অভাব-অভিযোগ এবং আগামীর প্রত্যাশার কথা।

এ সময় তিনি আরও বলেন,
“ভোটের মাঠে সাধারণ মানুষ যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, তা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে চাই।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়ার ইউনিয়ন জামাতের আমির আমজাদ হোসেন,সেক্রেটারি আকবর হোসেন,সাংগঠনিক আকতার,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলম সহ স্থানীয় নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *