অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে জাসাস নেতা শফিক

 

বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী) হৃদরোগ (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন। প্রায় ১১দিন হাসপাতালে থাকার পর ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার তার বগুড়া শহরের বাসায় দেখতে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক, জাতীয় সাংবাদিক সংস্থা’র আজীবন সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক।

এ সময় তিনি (শফিক) অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র সাথে বেশ কিছু সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক এর সঙ্গে ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপির কর্মী মাহবুবুর রহমান ছোটন, সাজেদুর রহমান রাসেল সরকার, জিয়াউর রহমান জেপু।

উল্লেখ্য, মুহাম্মাদ আবু মুসা জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি ছাড়াও সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের আজীবন সদস্য, বৃহত্তর বগুড়া সমিতির আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *